রাজশাহীরাজশাহী সংবাদ
আরএমপি পুলিশের অভিযানে আটক ১০
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গতকাল (১৯ জুন) বিভিন্ন অপরাধে ১০ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা-১ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৫১ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।




