সংবাদ সারাদেশসারাদেশ

শিবচরে ২ ট্রাকের সংঘর্ষে নিহত দুই

মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে দুই জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। আজ রোববার ভোরে উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজের পূর্ব পাশের ভাঙ্গা-মাওয়া হাইওয়ের ওপর ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক মো. উজ্জ্বল (৩৫) এবং হেলপার রায়হান (২১)।

জানা গেছে, রোববার ভোররাতে শিবচর উপজেলা আড়িয়াল খাঁ ব্রিজের পূর্ব পাশের ভাঙ্গা-মাওয়া হাইওয়ের ওপর ভাঙ্গামুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এ সময় একটি ছোট ট্রাক পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক উজ্জ্বল মারা যান। আহত হন হেলপার রায়হান। পরে রায়হানকে শিবচর উপজেলা ফায়ার সার্ভিস টিম উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে পুলিশের ওসি শাকিল আহমেদ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button