ঈশরদীপাবনাসংবাদ সারাদেশ

রাস্তায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করল স্বামী

পাবনার ঈশ্বরদী উপজেলায় স্ত্রীর কর্মস্থলের সামনেই তাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন মো. মিলন স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম রাজশাহীর বাঘা থানার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে। তিনি ইপিজেডের রেনেসাঁসা বারিন্দ লিমিটেড নামে এক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আটককৃত মো. মিলন চাঁপাইনবাবগঞ্জের চর কিদিন্দাপাড়ার আকবর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম।

তিনি বলেন, রিনার স্বামী মিলন মাদকাসক্ত। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে সকালে ইপিজেডে কাজে যাওয়ার পথে‌ রিনাকে ছুরিকাঘাতে হত্যা করেন মিলন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মিলনকে আটক করা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button