সংবাদ সারাদেশসারাদেশ

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আফজাল হোসেন ও আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।

বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে কয়েক জন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হন আরো চার জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button