রাজশাহী সংবাদ

কাটাখালী থানায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রাতুল, কাটাখালী প্রতিনিধি:
রাজশাহীর কাটাখালী থানার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির উদ্যোগে একটি মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কাটাখালী থানার শ্যামপুর এলাকায় ‘মাদক পরিহার করুন, সুস্থ জীবন গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্টানের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান, আরো উপস্থিত ছিলেন, আব্দুল মুক্তাদির সাবেক প্যানেল মেয়র কাটাখালী পৌরসভা, আওয়ামী লীগ নেতা মোঃ মোতাহার হোসেন ও আলহজ্ব মোঃ হযরত অালী , শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের ৯০ শতাংশ অপরাধ মাদকের কারণে সংগঠিত হচ্ছে। তাই সমাজকে মাদকমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে ঐক্যমত পোষন করা হয়। মাদক প্রতিরোধে নানা কর্মসূচী গ্রহণের কথাও আলোচনা করেন তারা।

এসময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সমাজসেবক, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button