রাজশাহীরাজশাহী সংবাদ

বিভিন্ন অপরাধে রাজশাহীতে গ্রেফতার-১৪

গতকাল ৫জানুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে মোট ১৪জনকে আটক করেন।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৪, পবা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৭.৫ গ্রাম হেরোইন এবং ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button