সংবাদ সারাদেশসারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার হলো ১১২ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযানে ১১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে কসবা উপজেলার চাপিয়া পশ্চিমপাড়া ও কামালপুর এলাকায় অভিযান চালিয়ে ১১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মো. মহিউদ্দিন।

তিনি জানান, রোববার ভোরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া-আদ্রা অনন্তপুর আঞ্চলিক সড়কের চাপিয়া পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি তল্লাশি করে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, একইদিন ভোরে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button