সংবাদ সারাদেশসারাদেশ

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত

শরীয়তপুর সদরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আমল নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আংগারিয়া-বিনোদপুর সড়কের রঙের বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আমল হাওলাদার উপজেলার তুলাসার ইউনিয়নের বাইশরশ্মি মৃধাকান্দি এলাকার আলম হাওলাদারের ছেলে। তিনি শরীয়তপুর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহত রমজান মুন্সি একই এলাকার মৃত বোরহান মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে শরীয়তপুর শহরের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু আমল ও রমজান। এ সময় আংগারিয়া-বিনোদপুর সড়কের রঙের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন আমল এবং রমজান। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে আমল হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এবং আহত রমজান চিকিৎসাধীন রয়েছেন।

পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দীন আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button