ঢাকা

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

তাৎক্ষণিক ভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে ঢাকার বিভিন্ন জায়গায় আরো ৪টি বাসে আগুন দেওয়া হয়েছে আজ।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button