রাজশাহীরাজশাহী সংবাদ

আবারো রামেকে ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মর্জিনা বেগম (৫০) নামের এক জনের মৃত্যু হয়। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার শহির উদ্দিনের স্ত্রী। অন্যদিকে গতকাল বুধবার সকাল পৌনে ১১টার দিকে আইসিইউতে রিকতা নামের আরেক নারীর মৃত্যু হয়। তিনি চারঘাট উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী।

পরিচালক জানান, মর্জিনা এবং রিকতা জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তারা মারা গেছেন।

এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে ৩ হাজার ৯১৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ৭২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫৫ জন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button