রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুই জন মারা গেছে।

গত কাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এক জন এবং রাত আড়াইটার দিকে আরেক জনের মৃত্যু হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রামেক হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

নিহতরা হলেন, রাজশাহীর চারঘাটের বাসিন্দা রয়েস উদ্দিনের স্ত্রী জেসমিন বেগম (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা রাকিবুল ইসলামের ছেলে পলাশ (২৯)।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। বর্তমানে ২০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button