সংবাদ সারাদেশসারাদেশ

জামালপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ-আটক ১

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় ১টি নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগে সোলায়মান নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে দক্ষিণ কামালপুর থেকে তাকে আটক করা হয়েছে।

এবিষয়ে এলাকাবাসীরা বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানুয়া পশ্চিমপাড়া গ্রামের লিচু মিয়ার ছেলে সোলায়মান হোসেন (২০) প্রতিবেশী দিন মজুরের শিশু কন্যাকে ফুসলিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা ঐ শিশুর চিৎকার শুনে তাকে উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে সোলায়মান হোসেনেকে আটক করা হয়েছে। ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button