লাইফস্টাইল

জেনে নিন পিরিয়ডে অতিরিক্ত রক্তপাতের কারণ এবং করণীয়

সংবাদ চলমান ডেক্সঃ

অনেক নারীই পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাতের সমস্যায় ভোগেন। কিন্তু তারা এটা স্বাভাবিক ধরে নেন। কারণ কী পরিমাণ রক্তপাত হলে তাকে অতিরিক্ত ধরা হবে, তার নির্দিষ্ট সংজ্ঞা জানা নেই তাদের।

প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারীর পিরিয়ডের সময়কার রক্তপাতের পরিমাণ আলাদা হয়। তবে গড় হিসেব করলে একটি ঋতুচক্র মোটামুটি ভাবে দিন পাঁচেক স্থায়ী হওয়ার কথা। মোট রক্তপাতের পরিমাণ ২-৩ টেবিল চামচের বেশি হওয়ার কথা।

যদি দেখেন যে প্রতিবার প্রায় ৭দিন স্থায়ী হচ্ছে ঋতুকাল, একবার ঋতুস্রাব বন্ধ হওয়ার কয়েক দিনের মধ্যেই আবার শুরু হয়ে যাচ্ছে, প্রতি ঘণ্টায় প্যাড বা ট্যাম্পন পালটাতে হচ্ছে, রক্তের চাকা বেরোচ্ছে প্রায়ই, রাতে ঘুমের মাঝে উঠে দেখছেন যে প্যাড ভিজে গিয়ে জামা কাপড় বা বিছানায় দাগ ধরছে, তা হলে বুঝে নিন যে আপনার অতিরিক্ত রক্তপাতের সমস্যা আছে। এমন সমস্যা ১দিনে তৈরি হয় না। আপনার শরীরের ভেতর কার কোনো সমস্যাই এর জন্য দায়ী। এই ধরনের সমস্যা হলেই ডাক্তার দেখানোর কথা ভাবতে হবে।

অতিরিক্ত রক্তপাত বা মেনোরেজিয়ার কারণ-

> ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যই ইউটেরাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম গঠন করে। মাসিক ঋতু চক্রের সময়ে এই এন্ডোমেট্রিয়ামটাই নির্গত হয় শরীর থেকে, কিছু দিনের মধ্যে ফের গড়ে ওঠে। হরমোনের স্তরে কোনো গোলমাল হলে এন্ডোমেট্রিয়াম মোটা হয়ে যায়, ফলে রক্তপাতও বেশি হয়।

> ওভারিতে কোনো সমস্যা থাকে, ইউটেরাসে ফাইব্রয়েড বা পলিপ তৈরি হয় তাহলে অতিরিক্ত রক্তপাত হতে পারে।

> অনেক সময়ে নন, হরমোনাল ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস শরীরে প্রবেশ করালে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও হেভি ব্লিডিং হতে পারে।

> প্রেগন্যান্সির মধ্যে রক্তপাত হলে বুঝতে হবে যে কোথাও কোনো সমস্যা তৈরি হয়েছে বলেই তেমনটা হচ্ছে।

মেনে চলুন কিছু সাবধানতা-

> অতিরিক্ত রক্তপাত থেকে কিন্তু অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ডাক্তার দেখানো বা তার পরামর্শ মেনে চলার পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার খান।

> খুব বেশি রক্তক্ষয় হলে ক্লান্তিবোধ থাকবে, নিয়মিত কাজ কর্ম করতে পারবেন না। সে ক্ষেত্রে বিশ্রাম নিন, জোর করে কাজ করতে যাবেন না। ব্যায়াম করাও বন্ধ রাখুন কয়েক দিন।

> খুব বেশি রক্তপাত হলে কিন্তু আপনার কোষ গুলো যথেষ্ট অক্সিজেন পাবে না, সে ক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই ডাক্তারের পরামর্শ নিতে একেবারেই দেরি করবেন না কখনই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button