ঈশরদীসংবাদ সারাদেশসারাদেশ

ঈশ্বরদীতে ট্রাক্টরের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধিঃ

ঈশ্বরদীতে সিএনজি ও ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় দাশুড়িয়া ট্রাফিক মোড়ে সিএনজি ও ট্রাক্টরের সংঘর্ষে সিএনজির যাত্রী রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুল আলম ও তার ১৫ মাস বয়সী ছেলে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। সে সময় চালক সহ আরো দুইজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ ও সহকারি কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির।  

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সান্যাল বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button