রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিভিন্ন অপরাধে আটক ২০

নিজস্ব প্রতিবেদকঃ

গত (৮ই মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে। রাজশাহীর থানা এবং ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার ২ জন, রাজপাড়া থানার ৩ জন, চন্দ্রিমা থানার ৩ জন, মতিহার থানার ১ জন, কাটাখালী থানার ১ জন, বেলপুকুর থানার ১ জন, শাহমখদুম থানার ১ জন, এয়ারপোর্ট থানার ২ জন, পবা থানার ১ জন, কাশিয়াডাঙ্গা থানার ২ জন এবং দামকুড়া থানার ৩ জনকে আটক করেছে। এর মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি ৭ জন, মাদকদ্রব্য সহ ৭ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত থেকে ২৩ গ্রাম হেরোইন, ২৬ পিস ইয়াবা এবং ১১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button