রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে হিজবুত তাহরির এক সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির ১ সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।গতকাল রোববার রাত ৩ টার সময় রাজশাহীর বালিয়াপকুরে ফিরোজ আহমেদ এর মালিকানাধীন বাড়ি সায়েরা ভিলা থেকে আটক করা হয় তাকে। আটোককৃত হলো ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার চাড়াতা বিশ্রামপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে মামুন অর রশিদ।

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) রাজশাহী বিভাগীয় অফিস জানায়, বেশ কিছুদিন যাবত রাজশাহীর বোয়ালিয়া থানার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সক্রিয় সদস্যরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যাসহ দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অনলাইন এবং সাইবার স্পেসের মাধ্যমে উগ্রবাদী জন নিরাপত্তা বিঘ্ন করার জনমতে ত্রাস এবং আতংক সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষন।

পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহনের জন্য নিয়মিতভাবে গোপনে একত্রিত হয় এবং রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হিজবুত তাহরির পক্ষে রাষ্ট্রবিরোধী বক্তব্য সম্বলিত পোস্টারিং করার তথ্য পাই বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button