মহেশপুরে সোনার বারসহ আটক ৩
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬৬ গ্রাম ওজনের ৮টি সোনার বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নেপারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির কাঞ্চনপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আলিমুল হক, একই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে আহসান হাবিব, এবং একই উপজেলার সেজিয়া কুল্লাহ গ্রামের আয়নাল হকের ছেলে এনামুল হক।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেপাড়মোড় এলাকায় পাচারকারীর কাছ থেকে সোনা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে ছিনতাইকারীরা। এমন খবরে অভিযান চালায় বিজিবি।
এ সময় ৪৬৬ গ্রাম ওজনের ৮ টুকরো সোনাসহ পাচারকারী আলিমুল হক ও ছিনতাইকারী এনামুল হক এবং মূল পরিকল্পনাকারী আহসান হাবিবকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, আটককৃত সোনার মূল্য ৩৮ লাখ ৭৭ হাজার ৭০ টাকা। এ সময় একটি মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করা হয় বলেও জানান তিনি।




