সংবাদ সারাদেশ

হবিগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জর লাখাই উপজেলায় ধান কাটা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আব্দুল জলিল নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার মকসুদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত আব্দুল জলিল একই গ্রামের আব্দুল করিমের ছেলে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বলেন, মকসুদপুর গ্রামের একটি বোরো ধানের জমি নিয়ে নওয়াজ আলী ও সবুজ মিয়ার বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ ঐ জমিতে ধান কাটতে যান। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল নিহত হন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button