সংবাদ সারাদেশসারাদেশ

পড়েছিল ডাস্টবিনে এক ব্যক্তির কাটা হাত

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের খুলশী এলাকার ডাস্টবিন থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। কিন্তু হাতটি কার তা এখনো শনাক্ত করা যায়নি। মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলশী থানার ডেভারপাড় এলাকার কুসুমবাগ আবাসিকের পাশে একটি ডাস্টবিন থেকে এ হাতটি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে খুলশী থানার এসআই মো. সাহেদ খান বলেন, ডাস্টবিনের পাশে হাতটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরিচ্ছন্নতা কর্মীরা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে পুলিশ। বর্তমানে কাটা হাতটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মর্গে রাখা আছে।

এ হাতটি কার তা এখনো শনাক্ত করা যায়নি, তবে পুলিশের সিআইডি টিম হাতটির আঙ্গুলের ছাপ সংগ্রহ করার চেষ্টা করছে বলে জানায় তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button