সংবাদ সারাদেশ
চকরিয়ায় ইয়াবাসহ আটক ১
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইয়াবাসহ মো. জুবায়ের নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা বন বিভাগের চেকগেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত মো. জুবায়ের উখিয়ার পানবাজার-বালুখালীর ৮নং রোহিঙ্গা ক্যাম্পের জাফর আহমদের ছেলে।চকরিয়া থানার ওসি চন্দন কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ডুলাহাজরা বন বিভাগের চেকগেট এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়।
এ সময় দুই হাজার পিস ইয়াবাসহ জুবায়ের নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। একইদিন বিকেলে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


