সংবাদ সারাদেশ
চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিআরবি রেলওয়ে হাসপাতালের করিডোর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার কুকুরকে লাশটি নিয়ে টানাহেঁচড়া করতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে ওই নবজাতকের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির জানান, মৃত নবজাতকটিকে গভীর রাতে কেউ হাসপাতালের পেছনের পাহাড়ে শহিদ মিনারের পাশে মাটিচাপা দিয়েছিল। রোববার দুপুরের দিকে কুকুর সেই মাটি খুঁড়ে মরদেহটি টেনেহিঁচড়ে ওপরে তুলে নিয়ে আসে।
তিনি আরো বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। উদ্ধার করা নবজাতকের বয়স এক দিনের মতো হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




