ঢাকাসংবাদ সারাদেশসারাদেশ

গাজীপুরে ট্রাকের ধাক্কায় নিহত কলেজছাত্র

গাজীপুর প্রতিনিধিঃ

রোববার রাত ৯টার দিকে গাজীপুর পূবাইল থানার মাজুখান এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবর হিমেল নামে ১ জন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাব্বির নামে আরো ১ জন মোটরসাইকেল আরোহী।

নিহত হিমেল গাজীপুরের পূবাইল থানার মাজুখান গ্রামের আব্দুল জব্বারের ছেলে। হিমেল মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত সাব্বির একই এলাকার আরমান হোসেনের ছেলে।

স্থানীয়রা বলেন, রাতে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন হিমেল ও সাব্বির।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিলে চিকিৎসক রাজধানীর পঙ্গু হাসপাতাল পাঠায়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান হিমেল। তবে চিকিসাধীন অবস্থায় রয়েছেন সাব্বির।

পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, রাতে মাজুখান এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোটরসাইকেল চালককে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button