কুড়িগ্রাম

কুড়িগ্রামে কীটনাশক পানে আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরপর দুই স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় কীটনাশক পানে আত্মহত্যা করেছেন গোলাম হোসেন নামে ১ যুবক। গোলাম হোসেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের মৃত আমির হোসনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। 

নাওডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাছেন আলী বলেন, কীটনাশক পানের ৩ দিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এলাকাবাসী বলেন, পরপর ২ স্ত্রী চলে যাওয়ায় গোলাম হোসেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এ অবস্থায় শুক্রবার ভোরে নিজ ঘরে সবার অজান্তে আলু ক্ষেতে দেওয়া কীটনাশক পান করেন তিনি।

বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

রোববার দুপুরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। পরে লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button