নওগাঁ

নওগাঁয় রাত থেকে নিখোঁজ, সকালে বাগান থেকে মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় মুনছুর আলী নামে (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার সকালে গোয়ালমান্দা এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মুনছুর আলী উপজেলার গোয়ালমান্দা ফকিরপাড়া গ্রামের বুদুর ছেলে। 

জানা যায়, মঙ্গলবার রাতে মুনছুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান এক ব্যক্তি। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাননি।

বুধবার সকালে বাড়ি থেকে কয়েকশ দূরে একটি ইউক্যালিপটাস বাগানে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করেন পুলিশ। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন, মান্দা থানার ওসি নূর এ আলম সিদ্দিকী। তিনি জানান, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button