বগুড়া

বগুড়ায় পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুকুর থেকে সবুজ খন্দকার নামে একজনের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছেন পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা । 

নিহত ৬০ বছরের সবুজ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেওয়ানবাগ খন্দকার এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত রিয়াজ উদ্দিন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল গ্রামের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।

ওসি আবুল কালাম আজাদ জানান, স্থানীয়রা সকালে পুকুরে বস্তা ভাসতে দেখে সেটি তুলে পাড়ে নিয়ে আসেন। পরে বস্তার মুখ খুলে লাশ দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পাটের ও প্লাস্টিকের বস্তায় ভরে পুকুরে ফেলা হয়েছিল।নিহত সবুজের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে বস্তাবন্দি করে পরে লাশ ওই পুকুরে ফেলা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button