বগুড়া
বগুড়ায় ধান ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে ধান ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শনিবার রাতে উপজেলার কুন্দগ্রাম ইউপির কারিমাপাড়ার বুড়িমারা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে। ৫৫ বছর বয়সী ওই নারী ভারসাম্যহীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি রেজাউল করিম। তিনি জানান, কয়েক দিন ধরে আদমদীঘির কুন্দগ্রাম বাজারে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিলেন ওই নারী।
শনিবার সন্ধ্যায় মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখেন ধানকাটা শ্রমিকরা। এ সময় বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, অজ্ঞাত ওই নারী ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





