সারাদেশ

উলিপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

মোঃ রোকন মিয়া, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের উলিপুরে ১৪ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নয়ন মিয়া(৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। সে তবকপুর ইউনিয়নের দক্ষিন উমানন্দ এলাকার নজরুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, গতকাল বুধবার ভোর রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের তবকপুর বাজার এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নয়ন মিয়া(৩৬) কে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়।

আটক নয়ন মিয়ার বিরুদ্ধে উলিপুর থানায় পূর্বের মাদক মামলা ৯ টি, অস্ত্র মামলা ১ টি ও অন্যান্য মামলা ১ টি, চিলমারী থানায় পূর্বের মাদক মামলা ২ টি এবং লালমনিরহাট সদর থানায় পূর্বের ১ টি মাদক মামলা সহ মোট ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গতকাল (২১ সেপ্টেম্বর) বুধবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নয়ন মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button