নাটোর
নাটোরে পিকআপের চাপায় ২ বছরের শিশুর মৃত্যু
মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোররের গুরুদাসপুরে আম বোঝাই একটি পিকআপের নিচে চাপা পড়ে আছিয়া খাতুন নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ (২৯ মে) রবিবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কারিকরপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।শিশু আছিয়া খাতুন একই উপজেলার সাইফুল ইসলামের মেয়ে।
জানা যায়, শিশু আছিয়া বাড়ির সামনে খেলা করছিল এসময় ঘাতক পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পিকআপটি (নং- রংপুর ন-১১-১৪৩৩) পুলিশ আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।



