বিনোদন

এবার বলিউডে পা রাখতে চলেছেন শচীনকন্যা

স্পোর্টস ডেস্কঃ

এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন শচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। খুব দ্রুতই তাকে দেখা যাবে বলিউডে।

এই খবর জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

খবরে বলা হচ্ছে, অভিনয়-দুনিয়ায় পদার্পণে প্রস্তুতি নিচ্ছেন তিনি। অভিনয়ে প্রশিক্ষণ নিচ্ছেন এবং কিছু ব্র্যান্ডের সঙ্গে চুক্তিও সেরেছেন। তবে নির্দিষ্ট করে কোন সিনেমার নাম বা অন্য কোনো তথ্য এখনো জানানো হয়নি।

সারার এ সিদ্ধান্তে সহায়ক ভূমিকা পালন করছেন তাঁর মা-বাবা। এর আগে গুঞ্জন রটেছিল, শহিদ কাপুরের বিপরীতে অভিষেক হতে পারে সারার। পরে তার বাবা শচীন টেন্ডুলকার সে গুঞ্জন উড়িয়ে দেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৪ মে অঞ্জলি মেহতাকে বিয়ে করেন শচীন। তাদের সংসারে এক ছেলে অর্জুন ও এক মেয়ে সারা। বাবার মতো অর্জুন টেন্ডুলকারোও তার নিজের ক্যারিয়ার গড়েছেন ক্রিকেটে। আর মেয়ে সারা নামতে চলেছেন অভিনয় জগতে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button