সংবাদ সারাদেশ

মাত্র ১০০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৯ তরুণ-তরুণী

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে মাত্র ১০০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেয়ে স্বপ্নপূরণ হলো ১৯ জন তরুণ-তরুণীর। কোনো ধরনের ঘুষ-তদবির ছাড়াই তাদের চাকরি হয়েছে। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। আশা পূরণ হয়েছে মা-বাবার। এতে অনেক খুশি চাকরি পাওয়া তরুণ-তরুণীরা।

জানা গেছে, ঝালকাঠিতে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় অংশ নেন ৬৪৬ জন। এর মধ্যে ১৫২ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪১ জন। বৃহস্পতিবার তাদের মৌখিক পরীক্ষা নেয়া হয়। এতে উত্তীর্ণ হন ১৯ জন। এর মধ্যে নারী কনস্টেবল তিনজন ও পুরুষ ১৬ জন রয়েছেন। মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই নিয়োগপত্র পাবেন তারা।

গতকাল ২০ এপ্রিল বুধবার বিকেলে ঝালকাঠি পুলিশ লাইনসে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় আনন্দে আত্মহারা হয়ে পড়েন উত্তীর্ণরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button