ঠাকুরগাঁ
পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক
লিমন সরকার, ঠাকুরগাঁঃ
ঠাকুরগাঁও পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পীরগঞ্জ থানার পুলিশ ।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আশরাফুল ইসলাম সহ পুলিশের একটি টিম উপজেলার সোমবার গভীর রাতে পটুয়াপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মানিক বাদশার বাসায় অভিযান করলে পার্শ্ববর্তী রাণীশংকৈল থানার গোগর ঝাড়বাড়ী গ্রামের মৃত মফিজউদ্দিন ছেলে সাবেরুল ইসলাম নিষিদ্ধ মাদকদ্রব্য ১৭০পিচ ইয়াবা ট্যাবলেট সহ জব্দ করে দুই জনকে আটক করা হয় জাহার মূল্য অনুমান ৬৮হাজার টাকা।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন ওই দুই মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করে আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা হাজতে পাঠানো হয়েছে।




