রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

নির্ধারণ হলো রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি

নিজস্ব প্রতিবেদকঃ

নির্ধারণ হলো এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট প্রতি আবেদন যোগ্যতা ও আবেদন ফি । এবছর ইউনিট প্রতি আবেদন ফি লাগবে ১১০০ টাকা।

সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা সূত্র থেকে জানা গেছে, এবছর ইউনিটে রয়েছে কলা অনুষদের ১২টি, আইন অনুষদের ২টি, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি, চারুকলা অনুষদের ৩টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউড। মোট আসন সংখ্যা ২০১৯ টি।

এই বিষয়ে রাবির ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর বলেন, এ বছর মানবিক শাখা ইউনিট ‘এ’-তে আবেদনের যোগ্যতা হলো এসএসসি ও এইচএসসিতে জিপিএ নূন্যতম ৩.০০ করে মোট ৭.০০ থাকা। ইউনিট ‘বি’ বাণিজ্য শাখায় এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ করে মোট ৭.৫০ এবং ইউনিট ‘সি’ বিজ্ঞান শাখায় এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৪.৫০ করে মোট ৮.০০।

এর আগে, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ-কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাবিতে ‘দ্বিতীয়বার’ ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার সিদ্ধান্তের পাশাপাশি এবারে ভর্তি পরীক্ষা হবে ৩ ইউনিটে। প্রতি ইউনিটে ৪ শিফটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন। পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন করতে হবে ১৫ থেকে ২৮ জুনের মধ্যে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ থেকে ২৭ জুলাই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button