বিনোদন

অবশেষে সাধারণ সম্পাদকের পদ পেলেন সাইমন সাদিক

বিনোদন ডেস্কঃ

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হচ্ছে।

গতকাল (৭ মার্চ) সোমবার সন্ধ্যায় এফডিসিতে এক ব্রিফিংয়ে সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন এ ঘোষণা দেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বলেন, আদালতে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী সাইমন সাদিকই আপাতত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, কমিটির সদস্যরা সাইমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। সমিতির আগামী বৈঠকে আনুষ্ঠানিকভাবে সাইমনকে এ দায়িত্ব দেওয়া হবে।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন জায়েদ খান। ভোটারদের রায় মেনে নেননি নিপুণ। আপিল করেন আপিল বোর্ড। পাশাপাশি জায়েদ খানের নামে বিভিন্ন অভিযোগ করেন। তার মধ্যে অন্যতম, নোট দিয়ে ভোট কিনেছেন জায়েদ খান। অভিযোগ প্রমাণিত হওয়ায় জায়েদ খানের সাধারণ সম্পাদকের প্রার্থিতা প্রত্যাহার করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী ঘোষণা করা হয়। এরপর শপথ নেন নিপুণ। আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। 

এরপর ২ মার্চ জায়েদ খানের পক্ষে রায় দেন হাইকোর্ট। শপথ নিয়ে চেয়ারেও বসেন জায়েদ খান। কিন্তু হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন নিপুণ আক্তার। এরপর চেম্বার আদালত ৬ মার্চ হাইকোর্টের এ রায় চার সপ্তাহের জন্য স্থগিত ও পদটির ওপর স্থিতাবস্থা জারি করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button