রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

আর এম পি এর অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ আটক ২৪

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-৩ জন, শাহমখদুম থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-৯ জনকে আটক করেছে।

যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৩ গ্রাম হেরোইন, ৫৫০ মি. লি. ফেন্সিডিল ও ১০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার হয়।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button