রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক ১

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মহানগরীতে ৬০ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত আসামী হলেন- রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাশমারী পূর্ব পাড়ার জিনারুল হকের ছেলে মোঃ মিনারুল হক(১৯) ।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপির প্রতিটি ইউনিট।

এরই ধারাবাহিকতায় আজ ১৬ জানুয়ারি সকাল ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানার শ্যামপুর নগরপাড়া এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে কাটাখালী থানার শ্যামপুর নগরপাড়া এলাকা হতে আসামী মিনারুল হককে আটক করে।

এ সময় আসামীর কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button