ঠাকুরগাঁসংবাদ সারাদেশসারাদেশ

ঠাকুরগাঁও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নিহত ১ 

লিমন সরকার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী ফলাফল ঘোষণাকে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে করে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে পুলিশের গুলিতে হামিদুল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি দক্ষিণ আসান নগর গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তালা ও ফুটবল প্রতিকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে দ্বন্দ্ব বাঁধে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। একটি পক্ষ পুলিশের উপর চড়াও হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেম্বর প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দন্ধের জেরে সরকারি কাজে বাঁধা দেয় একটি পক্ষ।

সেখানে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশের পুলিশের গুলিতে ১ জন মারা গেছেন। মরদেহ পুলিশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button