রাজশাহীরাজশাহী সংবাদ

রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ১ দিনে ২জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল ৮.০০ টা থেকে আজ শনিবার ২৫ সেপ্টেম্বর সকাল ৮.০০ টার মধ্যে এই মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ জনই মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে এবং তাঁদের ২ জনেরই নমুনা পরীক্ষা করা হয়নি। ২ জনের বাড়িই রাজশাহীতে। পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন।

আজ শনিবার সকাল ৮.০০টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি ছিলেন ১২২ জন এবং হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে ২৪০টি। গতকাল রাজশাহী জেলার মোট ১৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে। ফলে,বর্তমানে সংক্রমণের হার দারিয়েছে ৫.৬১%।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button