বগুড়ারাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরোও ১ জন। গতকাল শনিবার বিকেল ৪.০০ টার দিকে উপজেলার চিকাশী ইউপির বড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন ১। সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউপির বিবিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৫) এবং ২। কড়িতলা গ্রামের রুস্তম আলীর ছেলে আব্দুল মোমিন (৩৭)। আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ট্রাকসহ চালক দ্রুত পালিয়ে গেছে।

পুলিশ জানান, নিহত বিপ্লব হোসেন, আব্দুল মোমিন ও অপর ১ জন মোটরসাইকেলে সারিয়াকান্দির কুতুবপুর এলাকা থেকে ধুনট উপজেলার দিকে যাচ্ছিল। বড়িয়া গ্রামে পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বিপ্লব হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল মোমিনকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়ার ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। ১ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আর অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল ফাঁড়ির (সিলিমপুর ফাঁড়ি) পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত মোমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার লাশ মর্গে রাখা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button