মোহনপুররাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীর মোহনপুরে জাতীয় শোক দিবস এবং গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাজেদুর রহমান সবুজ মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে একতা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুস্তম আলী প্রামাণিকের সভাপতিত্বে ও কেশরহাট একতা বন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামিমুল ইসলামের পরিচালনায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর ছাবের আলী মন্ডল, একতা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি কোরবান আলী, কেশরহাট পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button