রাজশাহীরাজশাহী সংবাদ

রামেকে ১ দিনে মৃত্যু ১০

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। শুধু তাই নয়, বরং করোনা নেগেটিভ হয়েও ১ জন মৃত্যু বরণ করেন। গতকাল ২২ তারিখ রোববার সকাল ৮ টা থেকে আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত এই মৃত্যু হয়। নতুন করে আরও ১২৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ১ দিনে করোনা সংক্রমণে চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন, নওগাঁর ১ জন এবং পাবনার ২ জন মৃত্যুবরণ করেন। করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর  ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, চুয়াডাঙ্গার ১ জন ও পাবনার ১ জন, এছাড়া করোনা নেগেটিভ হয়েও রাজশাহীর ১ জন মারা যান। 

তিনি আরোও জানান, আজ সকাল ৮ টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন মোট ২৪০ জন। এদিকে একদিনে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৯ জন।

এর আগে, রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে মোট ৭২৭ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এই পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে বর্তমানে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮.১৬%।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button