রাজশাহীরাজশাহী সংবাদ
বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে আটক ২০
স্টাফ রিপোর্টারঃ
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৫ জনকে আটক করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৪ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জন আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৭১.৫ গ্রাম হেরোইন, ১০ লিটার চোলাইমদ ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।





