রাজশাহীরাজশাহী সংবাদ
বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে গ্রেফতার ১৮
স্টাফ রিপোর্টারঃ
গত ২৪ ঘন্টায় ৬ জুন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে ।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জন গ্রেফতার করা হয়েছে ।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২০৬ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট, ৯০ গ্রাম গাঁজা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ।





