গোদাগাড়ীরাজশাহী সংবাদ

গোদাগাড়ীতে পাথরের মূর্তি উদ্ধার

 মিজানুর রহমান গোদাগাড়ী প্রতিনিধিঃ

গোদাগাড়ী উপজেলার বিজয় নগর গ্রামে গোলাম মুরতুজা ( বন্ধী) এর পুকুর পাড়ে একটি পাথরের মূর্তি পাওয়া গেছে।

 শনিবার ২৭ মার্চ বিকাল ৫ টার সময় এই মূর্তিটি দেখতে পাওয়া যায়।ওই পাথরের মূর্তিটি পুকুরে প্রথমে দেখতে পায়  প্রতিবেশী মাইনুলের ছেলে। পাথরের গায়ে মূর্তিটি দেখতে পেয়ে বাচ্চটি তার মাকে বলে নেয়ার জন্য জন্য তার মায়ের কাছে কান্না করে। তার পরে বিষয়টি নিয়ে গ্রামের মানুষের মাঝে জানাজানি হয়।

পরবর্তী সময়ে প্রশাসনিক যে কোন মাধ্যম জানতে পেরে রাজাবাড়ি বিজিবি চেকপোস্টে দায়িত্বরত বাহিনী দল এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button