রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে-আটক ২৭
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘন্টায় (২০ মার্চ) মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন ও কর্ণহার থানা-০১ জন। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩২.১ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।



