ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

রাণীশংকৈলে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে উপজেলা ১৬ মার্চ মঙ্গলবার রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে নেকমরদের ভকরগাঁও গ্রামের বিলপাড় স্কুল কাঁচা রাস্তা হতে ৯৫০ গ্রাম শুকনো গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন পাশ্ববর্তী হরিপুর উপজেলার চাপাসার (কাঁঠালডাঙ্গী) গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে রাজু (২৪) ও কান্ধাল গ্রামের মোকসেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (২৭) কে হাতে নাতে গ্রেপ্তার করা হয় । অভিযান চলাকালে উপস্থিত ছিলেন এস আই হাফিজুর রহমান,এ এস আই শাহাদাত জামান,এ এস আই মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ।

এ বিষয়ে থানায় ওসি এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা জানান আর নিশ্চিত করে বলেন আটককৃত ব্যাক্তিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামী কাল জেল হাজতে প্রেরণ করা হবে ওসি মহাদয় আরও বলেন যে এ ধরনের মাদক বিরোধী অভিযান চলতে থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button