ঈশরদীপাবনা

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

ঈশ্বরদী থেকে সৌরভ কুমার দেবনাথঃ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়াস্থ পাবনা সুগার মিলের সামনের সড়কে একটি মাইক্রোবাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোভেট গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় নিহতরা হলেন পাবনা কুঠিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন রঞ্জু ও একই এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে জাহাঙ্গীর। স্থানীয়, হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে পাবনা হতে ঈশ্বরদী অভিমূখি একটি মাইক্রোবাস পাবনা সুগার মিলের সামনের সড়কে দাঁড়ানো লোভেটের পিছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

লোভেটটি বিনষ্ট হওয়ায় রাস্তার উপর দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল বলে জানা যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ জাহাঙ্গির ও মনোয়ার হোসেন রনজু মারা যায়। গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাস চালক মামুন, তাজ ও রোহানকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button