রাজশাহীসংবাদ সারাদেশ

র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

১৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার সলাঙ্গা থানাধীন ফুড ভিলেজ প্লাস এলাকায় র‌্যাব-৫ অভিযান চালিয়ে (ক) ৫৬৯০ পিচ ইয়াবা ট্যাবলেট (খ) ০২ টি মোবাইল ফোন (গ) ০৪ টি সীমকার্র্ডসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহিনুর হোসেন (২২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-বানেশ্বরপূর্বপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

র‌্যাবের ০১ টি গোয়েন্দা দল গোপন সংবাদে জানতে পারেন কক্সবাজার হইতে রাজশাহীগামী একটি বাসে আনন্দ ভ্রমন/২০২১ উৎযাপন করিয়া ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ রাজশাহীর দিকে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের ০১ টি টহল দল সিরাজগঞ্জ জেলার সলাঙ্গা থানাধীন ফুড ভিলেজ প্লাস এর সামনে ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করিয়া বাসটিতে থাকা মাদক ব্যবসায়ী মোঃ শাহিনুর হোসেনকে গ্রেফতার করেন।

সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ শাহিনুর হোসেনকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে কক্সবাজার হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট গুলো অবৈধভাবে সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহীতে নিয়ে আসিতেছিল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button