সংবাদ সারাদেশ

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল হত্যা মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের ছেলে সাব্বির হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যার ঘটনায় জড়িত থাকার অপরাধে মো. রতনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা চত্বরে  এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিগ্ধ আক্তার।

গ্রেফতাররা হলেন, তরিকুল হত্যা মামলার ৬নং আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের ছেলে সাব্বির হোসেন ও মৃত পান্নু ব্যাপারীর ছেলে মো. রতন। দুইজনই শাহেদ নগর ব্যাপারী পাড়ার বাসীন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলার ফকিরতলা ব্রিজ এলাকা থেকে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে একটি বিদেশি অটো পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপর আসামি রতনকে শহরের এসএস রোড থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, হত্যা মামলায় ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৫ জন এজাহারভুক্ত আসামি ও অপর ৫ জন সন্দেহভাজন আসামি। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকরা বিজয়ী প্রার্থীদের উপর হামলা চালায়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। ওইদিন রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

১৭ জানুয়ারি রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button