রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীর ২য় অভার ব্রিজের কাজ শেষের পথে

 মতিউর রহমান মতিঃ

করোনা কালে রাজশাহীর ২য় অভার ব্রিজের কাজ থেমে থাকলেও নতুন ভাবে আবার জরুরি ভাবে চলছে এই অভার ব্রিজের শেষ অংশের কাজ ।
রাজশাহী উন্নয়ন আর ডি এ এর বাস্তবায়নে আব্দুল মমেন লিমিটেড এই কাজটি সম্পন্ন করতে চলেছে। এই অভার ব্রিজের কাজ সম্পন্ন হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ খড় খড়ি অঞ্চলের মানুষ সেবা পাবে। উন্নতি করণ হবে এই অঞ্চলের চলাচল ব্যবস্থা।
শুধু চলাচল দিয়েই শেষ নয় এই ব্রিজের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ উপচে পড়ছে ব্রিজ দেখার জন্য। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে খুব শীঘ্রই আমাদের কাজ শেষ হবে এরই মাঝে আমরা রেল লাইনের উপরের কাজ শুরু করেছি।
রাজশাহীতে এমন পরিকল্পনা করে শহরের মানুষের সেবার মান উন্নত করার জন্য নগর পিতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে আবারো মেয়র হিসাবে দেখতে চান নগরবাসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button