নওগাঁরাজশাহীরাজশাহী সংবাদ

অবশেষে সেই প্রতারক রানা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

চাঁপাই নবাবগঞ্জের ভোলা হাটের প্রতারক রানা রাজশাহীতে এসে বিভিন্ন মানুষের সাথে প্রতারনা জালিয়াতির করে, নিজেকে কখনো সাংবাদিক কখনো মন্ত্রনালয়ে চাকরিজীবি পরিচয় দিয়ে গড়ে তুলে সিন্ডিকেট।

এই নিয়ে কিছুদিন পূর্বে সংবাদ প্রকাশ হলে প্রতারক রানা ও তার প্রতারক চক্রের সদস্যরা মিলে সেই পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে একটি মানহানি মামলা করেন। সেই পত্রিকার সম্পাদক জানান রানার প্রতারনার একাধিক প্রমান রয়েছে বলেই সংবাদ প্রকাশ করেছি।তিনি বলেন সে প্রতারক বলেই কয়েক দিন আগে আইন শৃঙ্খলা বাহীনির হাতে আটক হয়েছেন।

গোয়েন্দা সংস্থার একজন সদস্য জানান এই প্রতারক রানার সাথে কোন চক্রের সম্পক রয়েছে সেটিও খোজ খবর নেওয়া হচ্ছে। একজন প্রতারক প্রতারনা করবে আর সেটি গনমাধ্যমে প্রকাশ করে সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা হবে সেটির বিষয়ে রজশাহীর একজন সিনিয়র সাংবাদিক বলেন এটি সকলেই মিলে প্রতিহত করতে হবে না হলে এদের অত্যাচারে সাংবাদিক সমাজের মুখ থুবড়ে পড়বে কারন সাধারন মানুষরাতো জানেনা সাংবাদিক আসল নকল পরিক্ষার বিষয়টি।

তবে পুলিশের একটি গোপন সুত্র জানান এই রানার লিখিত ভাবে একাধিক স্ত্রীর সন্ধান মিলেছে। তিনি বলেন ধারনা করা হচ্ছে ৭ টির উপরে তার স্ত্রী রয়েছে। নওগাঁ জেলার এক অবসর প্রাপ্ত বিজিবি সদস্যের মেয়ের অভিযোগের সত্যতা মিললে তাকে আটক করেন নওগাঁর পুলিশ। খবর নিয়ে জানা গেছে এই রানা তার নিজ এলাকা ভোলাহাটে আপন মামির সাথে অনৈতিক কর্মকান্ডের জের ধরে এলাকা থেকে জুতার মালা গলায় নিয়ে বিতাড়িত হয়।

অভিযোগ রয়েছে রাজশাহীতে শাহমখদুম থানা এলাকায় ভাড়া বাসায় এসে সেখানেও করেছেন অগনিত প্রতারনা। শাহমখদুম থানা এলাকার একজন রাজনৈতিবিদ জানান এই রানার প্রতারনার ভয়ংকর সব কাহীনি রয়েছে- যা প্রকাশ পেলে নগরবাসি চমকে যাবে তিনি বলেন আপনারা প্রকাশ করলে আমি বলব। ভোলা হাটের রানার নিজ গ্রামের একাধিক ব্যক্তি জানান এই রানা ৫ম শ্রেনি পর্যন্ত লেখা পড়া করেছে বলেও আমাদের জানা নেই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button